কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের দেশ আমরাই গড়ব : লায়ন ফারুক

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এক নাগরিক সমাবেশ। ছবি : কালবেলা
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এক নাগরিক সমাবেশ। ছবি : কালবেলা

লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মো. ফারুক রহমান বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তে কেনা লাল-সবুজের আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশ আমরা আমাদের মতো করেই গড়ব। আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, তারাই দেশ পরিচালনা করবে। এখানে অন্য কোনো দেশের খবরদারি মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে এই নাগরিক সমাবেশ হয়।

পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে লায়ন ফারুক রহমান বলেন, আপনারা বাংলাদেশকে নিয়ে কোনো খেলা খেলবেন না। জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে এ দেশের প্রধানমন্ত্রী হবেন। ভারত গত ১৫ বছরে যা চেয়েছে, বাংলাদেশ থেকে তার চেয়ে বেশি পেয়েছে, এটা আর হবে না। ভারতকে বলব, বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে সমতার সম্পর্ক। এমন সম্পর্ক করতে চাইলে আমরা স্বাগত জানাব। তবে বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু তার আগে গণঅভ্যুত্থান দমাতে গণহত্যা চালিয়েছিল। তাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটা দেশবাসীর চাওয়া। তাই ভারতকে বলব, শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি দলীয় সাবেক মহিলা এমপি নুর আফরোজ জ্যোতি, ১২ দলীয় জোটভুক্ত লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১০

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১১

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১২

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৩

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৪

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৫

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৯

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

২০
X