সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের খরচ জোগাতে স্ত্রীর গয়না বিক্রি করলেন এনসিপি সমর্থক

সিরাজগঞ্জে এনসিপির সমাবেশে খরচ জোগাতে স্ত্রীর গয়না বিক্রি করলেন ইসমাইল হোসেন। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে এনসিপির সমাবেশে খরচ জোগাতে স্ত্রীর গয়না বিক্রি করলেন ইসমাইল হোসেন। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাগরিক সমাবেশে খরচ জোগাতে স্ত্রীর গয়না বিক্রি করলেন সিরাজগঞ্জের ইসমাইল হোসেন নামে একজন সমর্থক। এই বিষয়টি জানার পর দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের হস্তক্ষেপে বিক্রিত গয়না ফেরত নিয়েছেন ওই সমর্থক।

জানা গেছে, এনসিপির বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের উদ্যোগে বেলকুচির আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে কর্মী-সমর্থকদের নিয়ে অংশগ্রহণের খরচ বহনের জন্যই স্ত্রীর গয়না বিক্রি করেছিলেন তিনি। ইসমাইল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার হাট ছোনগাছা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মো. মাহিন সরকার কালবেলাকে জানান, ইসমাইল নামের এক সমর্থক দলকে ভালোবেসে দলের পেছনে খরচের জন্য স্ত্রীর গয়না বিক্রি করেছিলেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক তাকে গয়না ফিরিয়ে নিতে বলেছি। সমাবেশের ডোনারদের বলেছি। ইতোমধ্যে সে গয়না ফিরিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ইসমাইল আমাদের অন্যতম একজন কর্মী। সে দলকে ভালোবেসেই এই কাজটা করেছে।

এর আগে, শনিবার সকাল ১১টার দিকে এক ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেন, ‘এটা একজন এনসিপি সমর্থকের মেসেজ। দেখে যারপরনাই লজ্জিত হয়েছি। আপনারা জানেন, আজকে বেলকুচি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রাম আছে। অনেকেই আসছেন, আমাদের যাতায়াতের ব্যবস্থা করার সামর্থটুকু নেই। কিন্তু যেটা আছে সেটা দলের প্রতি নিখাদ ভালোবাসা। এটা আমাদের সূচনা, ইনশাআল্লাহ আমরা ইতিহাস গড়বো।’

ওই পোস্টে মাহিন সরকার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে লিখেছেন, ‘লিডার, বউয়ের গয়না বিক্রি করলাম। প্রোগ্রামের পোলাপানের খরচের জন্য।’ জবাবে মাহিন সরকার লিখেন, ‘কি বলেন? ওটা ফেরত নেন। আমি ম্যানেজ করব, এখনই ফেরত নেন।’

এনসিপির ওই সমর্থক ইসমাইল হোসেন কালবেলাকে বলেন, ‘আমি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। তখন একটা চাকরি করতাম। এখন আর ওই চাকরিটা নেই। বর্তমানে বেকার। দলকে ভালোবেসে আমি ৪০/৫০ জন সমর্থক নিয়ে সমাবেশে অংশ নিচ্ছি। তাদের খরচের জন্য আমার কাছে টাকা নেই। তাই স্ত্রীর কাছে বিষয়টি বললে আমাকে তার গয়না দেয়। আমি পিপুলবাড়িয়া বাজারে গয়নাটা বিক্রি করি। বিষয়টি মাহিন ভাই জেনে গয়না ফিরিয়ে নিতে বলেছে। আমি সেটা ফিরিয়ে নিয়েছি।’

প্রসঙ্গত, শনিবার (২১ জুন) বিকেলে জাতীয় নাগরিক পার্টি বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের উদ্যোগে বেলকুচির আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব মো. মাহিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আ. হান্নান মাসুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১০

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৩

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৬

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৭

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৮

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৯

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

২০
X