কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

নারায়ণগঞ্জে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তা ছাড়া দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

বুধবার (০২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে লায়ন ফারুক এসব কথা বলেন।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, সম্পদ ও সম্ভাবনায়-সমৃদ্ধ প্রিয় বাংলাদেশ বিগত ১৬ বছরেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের নিপীড়নে জর্জরিত ছিল। আওয়ামী দুঃশাসনে ভিন্নমতের মানুষদেরকে অসহনীয় নির্যাতন করে দমন করার চেষ্টা করা হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রিমান্ডের নামে অত্যাচার, গুম-খুন, জেল-জুলুম, আয়নাঘর, অপহরণ, বাকস্বাধীনতা হরণ, সভা-সমাবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দুঃসহ এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করে গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা আল ইউসুফ খান টিটু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, আসাদুজ্জামান জুয়েল, সুজন শখী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X