কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের ফেসবুক স্ট্যাটাস

বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের ফেসবুক স্ট্যাটাস
বাঁ দিক থেকে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। ছবি : সংগৃহীত

বিএনপিকে ইঙ্গিত করে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তোলা ছবি দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টটি লেখেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমরা কারা? আমরা তাহারা, যাহারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি।’

কালবেলা পাঠকের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টটি তুলে ধরা হলো:

‘আমরা কারা? আমরা তাহারা, যাহারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। তোমরা কারা? তোমরা সেই, যাহারা দৃঢ় ইস্পাতের ন্যায় বাংলাদেশের মেরুদণ্ডকে **জিয়া জিয়া** বলে জেলখানায় দিয়ে এসেছিলে। **আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চাই না। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজদেরও কোনো পুনর্বাসন চাই না।**’

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশের বেসরকারি টিভি চ্যানেল সময়ে ‘বিচারের আগে নির্বাচন নয়?’ শীর্ষক শিরোনামে একটি টকশোর আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক চিঠি নিয়ে তর্কে জড়িয়ে যান তারা। একপর্যায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশে প্রশ্ন করে বলেন, আরে আপনারা কারা? জবাবে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কারা এটি সময় হলে উত্তর দেব।

ধারণা করা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের প্রশ্ন ছিল ‘আপনারা কারা?’ উত্তরে তিনি এ পোস্টটি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X