কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে হাসপাতালে যান তিনি।

বিএনপি মহাসচিব খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। রাত পৌনে বারোটায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত শুক্রবার (১১ আগস্ট) হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল। সেদিন মেডিকেল বোর্ডের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। পরে বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এজন্য উন্নত চিকিৎসা করাতে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ফের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। জানা গেছে, হাসপাতালে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পূর্ব থেকেই লিভারজনিত সমস্যায় ভুগছেন। এ কারণে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিচ্ছে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল সন্তোষজনক আসেনি বলে জানা গেছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X