কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই : মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হয়। বলে আমরা নাকি ভোটের তাড়া দেই।

তিনি বলেন, ভোটের তাড়া দেই এজন্য যে, ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, দেশকে ভালোভাবে পরিচালনা করবে। এটাই আমরা চাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি যে, আমরা সংস্কার চাই। আমাদের নেত্রী ২০১৬ সালে ভিশন বাংলাদেশ ২০৩০ দিয়েছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা তো সংস্কার।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ সংস্কার কী বোঝে না। তারা বোঝে যেন তারা ভোটটা দিতে পারে, দেশে যেন শান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি-ডাকাতি যেন না হয়, ঘুষ যেন না দিতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১০

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১১

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১২

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৫

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১৬

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৭

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৮

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৯

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

২০
X