কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গতকাল মধ্যরাতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, দেশের প্রধান সরকারি দপ্তরগুলোর সমন্বয়স্থল সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। সচিবালয়, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এটি সাধারণত সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকার কথা। প্রশাসনে কেন্দ্রবিন্দুতে এই ধরনের অগ্নিকাণ্ড স্বাভাবিক নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলে আমরা সন্দেহ করছি।

নেতারা আরও বলেন, দেশে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৬ বছরের স্বৈরাচারী শাসনব্যবস্থা পতিত হওয়ার পর থেকে, পতিত শাসকগোষ্ঠী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা ও দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। এখন এই দুর্নীতির দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হতে না হতেই সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি এটি স্বাভাবিক কোনো ঘটনা, তা খতিয়ে দেখা জরুরি।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে দ্রুততম সময়ে একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হয়। যদি এটি কোনো পরিকল্পিত ঘটনা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অসতর্কতা বা সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

তারা বলেন, অগ্নিনির্বাপণের সময় ট্রাকচাপায় এক ফায়ারফাইটার প্রাণ হারিয়েছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। দেশের জন্য তার এই আত্মত্যাগ ও সাহসিকতার জন্য জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X