কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

সাঈদীর মুক্তির দাবি জামায়াতের

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী। ছবি : সংগৃহীত
যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী। ছবি : সংগৃহীত

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পরিবারের তত্ত্বাবধানে মুক্ত পরিবেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, ‘খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৩ আগস্ট বিকেলে হার্টে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরিস্থিতির অবনতি হওয়ার কারণে রাতেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সাঈদীর অসুস্থতার খবরে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তার অসুস্থতার খবরে তার পরিবার-পরিজন, জামায়াতের নেতাকর্মীসহ গোটা জাতি গভীরভাবে উদ্বিগ্ন।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘প্রায় ৮৪ বছর বয়স্ক আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হার্টে পাঁচটি রিং পরানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন। এ ছাড়াও তিনি পায়ের গিড়ায় ব্যথাসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত। অপরের সাহায্য ছাড়া তিনি একাকী হাঁটা-চলা ও উঠা-বসা কোনোটাই করতে পারেন না। এমতাবস্থায় মানবিক কারণে তাকে মুক্তি দিয়ে নিজ পরিবারের তত্ত্বাবধানে মুক্ত পরিবেশে দেশে অথবা বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া উচিত। আমি সেই আহ্বান জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X