কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৮:৩০ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত দুঃসময়ে মানুষের পাশে নেই : আমিন

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ছবি : কালবেলা
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াত দুঃসময়ে মানুষের পাশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, এবার সাতকানিয়া, লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামে স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় মানুষ বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে, ঘটেছে বহু প্রাণহানি। এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক বন্যার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অথচ এই সংকটকালে বিএনপি-জামায়াতের কেউই মানুষের পাশে নেই। কারণ তারা রাজনীতি করে শুধু ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য।

সোমবার (১৪ আগস্ট) বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও পদুয়া ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার নলুয়া, আমিলাইশ, চরতি ও কাঞ্চনা ইউনিয়নের প্রায় তিন হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

আমিন আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।

ত্রাণ বিতরণের সময় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম চৌধুরী, মুজিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়া, তৈয়বুল হক বেদার, এস এম মামুন, মামুনুর রশিদ, নুরুল হক, চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান, কামাল উদ্দিন, নুরুল আবছার, মানিক, মোখলেসুর রহমান জাকের, মাঈনুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের জায়েদ বিন কাশেম, তাঁতী লীগের আলিম, মৎস্যজীবী লীগের হারুনুর রশিদ রাশু, যুবলীগ নেতা রাশেদ, মোরশেদ, মুন্তাসির জেলা ছাত্রলীগের জয়নাল আবেদীন প্রমুখ সঙ্গে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১১

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৪

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৫

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৬

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৭

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৯

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

২০
X