কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মাস্টারপ্ল্যান নিয়ে এগোচ্ছে সরকার : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান প্রতিহিংসাপরায়ণ ও স্বেচ্ছাচারী আওয়ামী সরকার কর্তৃক বিএনপিসহ বিরোধীদলের শীর্ষ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবি মামলায় কারাদণ্ড প্রদানের ঘটনায় প্রমাণিত হয় যে, নির্বাচনের প্রাক্কালে অবৈধ সরকার এক গভীর মাস্টারপ্ল্যান নিয়ে এগুচ্ছে।

তিনি বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পথরেখা আঁকছে। অবৈধ সরকারের অনাচার ও সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে রাজপথের আন্দোলনে জনস্রোত দেখে অবৈধ শাসকগোষ্ঠী দিশেহারা হয়ে পড়েছে। ফ্যাসিস্ট সরকারের চক্রান্তমূলক নীলনকশার অংশ হিসেবে মিথ্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের সাজা বিএনপিসহ বিরোধীদলের অনেক নেতৃবৃন্দকে প্রদান করার গভীর চক্রান্ত শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আদালতকে নিয়ন্ত্রণ করে সরকার স্বীয় উদ্দেশ্য সাধনে মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী সরকার পথের কাঁটা সরানোর জন্য গুম, খুন, গুপ্তহত্যা, হামলা-মামলা, গ্রেপ্তারের পর এখন মিথ্যা মামলায় সাজা দেওয়া শুরু করেছে। তবে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে আওয়ামী সরকারের জুলুম-নির্যাতন প্রতিহত করতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ। এবার জনগণ ২০১৪ ও ২০১৮ এর মতো ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দিবে না।

আমি রেদোয়ান আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত প্রতিহিংসামূলক মামলায় সাজা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের পাশাপাশি তার সাজা বাতিলের জোর আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১০

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১১

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১২

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৩

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৪

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৫

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৭

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৮

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৯

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

২০
X