কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরও পঙ্গু হয়ে যাবে : রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরও বেশি পঙ্গু হয়ে যাবে।

শনিবার (০৪ ডিসেম্বর) রাতে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীর সদরঘাট, কমলাপুরসহ বেশ কয়েকটি স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আপনারা সংবিধানের বিষয়ে, প্রশাসনের বিষয়ে, বিচার বিভাগের বিষয়ে সংস্কার করছেন। কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এটা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাবে।

তিনি বলেন, আমরাও চাই ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না। কারণ আমাদের এ দেশে তো গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। গণতন্ত্র যদি ধারাবাহিকভাবে এগিয়ে যেত, রাজনীতিবিদদের রাজনীতি করার যদি সুযোগ থাকত, তাহলে নানা ধরনের অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন তাতে আর্টিকেল ৭০ হঠাৎ করে যদি আপনারা তুলে দেন তাহলে কেনাবেচা শুরু হবে। সংসদ সদস্যরা পার্লামেন্টে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে গেলে তাদের সদস্য পদ হারাবেন।

রিজভী আরও বলেন, গণতন্ত্র ফেরানোর জন্য ছাত্রজনতার পাশাপাশি শ্রমিকরাও কিন্তু কম আত্মাহুতি দেননি। ৯৭ জন শ্রমিক নিহত হয়েছেন শেখ হাসিনার মতো একজন জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। তাদের আত্মদান এবং তাদের রক্তের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয় অর্জনকে যদি সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে আমাদের অনেক কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের সময়েও শ্রমিকরা যদি তাদের উপার্জন দিয়ে আলু কিনতে না পারে, তেল কিনতে না পারে, চিনি কিনতে না পারে, তাদের তিনবেলা আহারের সামান্যটুকু যা প্রয়োজন মেটাতে না পারে, তাহলে এই আন্দোলনের চেতনা এবং স্পিরিট ধ্বংস হয়ে যাবে। সুতরাং এসব বিষয়ে আপনাদের মনোযোগ দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দল দক্ষিণের সভাপতি সুমন ভুইয়া, সাধারণ সম্পাদক সবুজ, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়াল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X