কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যে পথে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া

বাঁ দিক থেকে বিমানবন্দরে যাওয়ার রুট ও খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বাঁ দিক থেকে বিমানবন্দরে যাওয়ার রুট ও খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ১০টায় যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করবেন।

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার বিদেশযাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খালেদা জিয়ার গাড়িবহর কোন পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, ইতোমধ্যেই সেই রুটের তথ্যও জানানো হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রুটের পরিকল্পনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান-২ নম্বরের বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান-২ নম্বর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে, খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি’ ঢাকায় এসে পৌঁছায়।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১১

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১২

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৩

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৫

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৬

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৯

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

২০
X