কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি একাকার হয়ে গেছে : রিজভী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং ফ্যাসিবাদী এই অবৈধ সরকারের পতন একাকার হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গুলশানে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বাসভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনকে যদি তুলনা করা যায় এ রকম বেগম জিয়াকে দেখেছি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আর শেখ হাসিনা সব সময় মিথ্যা কথা বলে অন্যায় অবিচার ষড়যন্ত্র করে। বেগম জিয়া সবসময় ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে ছিলেন এবং জনগণের জন্য কাজ করে গেছেন। তার ওপর এত অত্যাচার অবিচার করা হচ্ছে, তার ছেলের ওপর অত্যাচার অবিচার করা হচ্ছে; তারপরও তিনি ন্যায়ের পথ থেকে সরে আসেননি, জনগণের কাছে যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা থেকে সরে আসেনি।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর এত অত্যাচার, জুলুম, খুন, গুম তারপরও তারা যদি সুযোগ পায় বিএনপির সমাবেশগুলোতে আসে, সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়। বেগম খালেদা জিয়াকে সাড়ে পাঁচ বছর ধরে বন্দি করে রেখেছে। তাকে স্বাভাবিক জীবনযাপন করতে দেয়নি শেখ হাসিনা। বেগম খালেদা জিয়াকে দেখলাম সুস্থ মানুষ। তাকে আটক করার পরে একের পর এক রোগে আক্রান্ত হচ্ছে। দেশের মানুষ রেগে আগুন হচ্ছে। তারপরও শেখ হাসিনার কোনো ভ্রূক্ষেপ নেই। তার কারণ হচ্ছে, শেখ হাসিনা চায় বেগম খালেদা জিয়া তিলে তিলে শেষ হয়ে যাক। শেখ হাসিনা মনে করেন, তিনি এই দেশের মালিক, জনগণ এ দেশের মালিক না। তিনি এই দেশটাকে জমিদারি মনে করেন।

রিজভী বলেন, শেখ হাসিনাকে যারা মেনে চলবে তারা হবে তার সৈনিক। আর যারা ভিন্নমতের তাদের কোনো স্বাধীনতা থাকবে না, তাদের কোনো কথা বলার অধিকার থাকবে না। আর যদি কথা বলে তাহলে তাদের জায়গা হবে জেলখানায়। এটাই শেখ হাসিনার নীতি। এটাই শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ওপর এত অত্যাচার, জুলুম করেও তাকে নতজানু করতে পারেনি। দেখুন বেগম জিয়া এত অসুস্থ তারপরও তাকে ভালোভাবে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছেন না, তাহলে এই প্রধানমন্ত্রীকে কি বলব? একে জল্লাদ বলা ছাড়া আর কিছুই নেই।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১০

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১১

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৩

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৪

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৫

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৬

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৯

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

২০
X