কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ নয় : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। যেহেতু তারা ক্ষমতায়, তবে তারা অভিজ্ঞ নয়; এটা তাদের বুঝতে হবে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, একটা বিরাট পরিবর্তন এসেছে। দেশটা বদলাতে শুরু করেছে। আমরা সবাই মিলে দেশটাকে বদলাতে চাই। রাজনীতিতে ভুল হলে অনেক সম্ভাবনার মৃত্যু হয়। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার আবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ট্যাক্স আর ভ্যাট বসিয়ে দিয়েছে। তারা টিসিবির পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। সরকার চলছে থিউরিতে। তারা অর্থনীতির বড় বড় থিউরি বোঝে। আমরা সংস্কার চাই এবং সঙ্গে সঙ্গে নির্বাচন চাই।

এবি পার্টি প্রসঙ্গে মান্না বলেন, বীজ যখন অংকুরিত হয় দেখে ভালো লাগে। সেই অংকুর যখন প্রস্ফূটিত হয় তখন আরও ভালো লাগে। এবি পার্টি ঠিক তেমনি তাদের বিস্তার লাভ করছে। আগামীতে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে এবি পার্টি অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X