কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ পরিবার সবচেয়ে বড় দুর্নীতিবাজ : দুদু 

শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত
শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

শেখ পরিবার পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ-লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ তার নাতি-নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ-লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে। এই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ বাংলাদেশে যেন আর না আসতে পারে, সেজন্য শুধু রাজনৈতিক দলের ওপর দায়িত্ব দিলেই হবে না; এ দেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সঙ্গে জড়িত তাদেরও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল, এই দানব সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে তাকে বিদায় করেছে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিক সত্য কথা বলেছেন, লিখেছেন- তারাও নির্যাতনের শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন। বিরোধী দলের নেতারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, যার কারণে জেল-জুলুমের শিকার হয়েছেন। তেমনি সাংবাদিকরাও সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছেন।

দুদু বলেন, যারা স্বৈরাচারী পন্থায় গত ১৬-১৭ বছর শাসন করেছে, তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X