কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘সাঈদীকে নিয়ে লাইভ করায় গণঅধিকারের মশিউরকে তুলে নেওয়া হয়েছে’

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান ও সভাপতি নুরুল হক নুর। ছবি: কালবেলা
গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান ও সভাপতি নুরুল হক নুর। ছবি: কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সদ্যপ্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সংগঠনের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান ফেসবুকে লাইভ করায় তাকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে।

বুধবার (১৬ আগস্ট) ভিপি নুর তার ফেসবুক পেজে বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুরকে নিয়ে ফেসবুকে লাইভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী গণঅধিকার পরিষদের নেতা মশিউর রহমানকে বিকেলে হাতিরঝিল থেকে ডিবি পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়েছে। অনতিবিলম্বে মশিউরের মুক্তি চাই। আল্লামা সাঈদী শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে আছে, থাকবে। ভয়-ভীতি দেখিয়ে, হুমকি-ধমকি দিয়ে মানুষের মন থেকে আল্লামা সাঈদীর নাম মুছা যাবে না।’

এর আগে বিকেলে গণঅধিকার পরিষদের ভিপি নুর অংশের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা মনে করি, চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের কথা পরিষ্কার- এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হব না।

তিনি আরও বলেন, এর আগেও আমাদের অনেক নেতাকর্মীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে। অনেককে আটক করেছে। আমরা অবিলম্বে দাবি করছি গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে দ্রুত ফিরিয়ে দিতে। আর যদি তা না করে তাহলে কেন তুলে নেওয়া হয়েছে তা যেন পরিষ্কার করে।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, আপনাদের মনে রাখা উচিত, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সরকারের অবৈধ নির্দেশনা পালন করা থেকে বিরত থাকুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X