কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকারের মশিউরকে তুলে নেওয়ার অভিযোগ

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে বিকেলে হাতিরঝিলে মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেট থেকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে দাবি করছে সংগঠনটি।

বুধবার (১৬ আগস্ট) এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে গণঅধিকার পরিষদের ভিপি নুর অংশের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

তিনি বলেন, আমরা মনে করি, চলমান সরকার বিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের কথা পরিষ্কার- এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হব না।

তিনি আরও বলেন, এর আগেও আমাদের অনেক নেতাকর্মীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে। অনেককে আটক করেছে। আমরা অবিলম্বে দাবি করছি গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে দ্রুত ফিরিয়ে দিতে। আর যদি তা না করে তাহলে কেন তুলে নেওয়া হয়েছে তা যেন পরিষ্কার করে।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, আপনাদের মনে রাখা উচিত, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সরকারের অবৈধ নির্দেশনা পালন করা থেকে বিরত থাকুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X