কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা পরিবারের দুর্নীতি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে : মুরাদ

বক্তব্য রাখছেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের দুর্নীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) ধামরাই সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শরীফাবাগ বাবুল মিয়ার রাইস মিল মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোট চুরি আর দুর্নীতি, এটাই আওয়ামী লীগের ইতিহাস। শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর ‘অপকর্মের’ মাধ্যমে তা আবার প্রমাণিত হয়েছে। ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সব শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সব হত্যা ও অন্যায়-অবিচারের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে।

আওয়ামী লীগের ভোট চুরির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিগত ১৫ বছর অনেক ভোটকেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল। তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্পৃক্তি কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।

এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থানীয় নেতা এমএ জলিল, আবু তাহের মুকুট, সাবিনা ইয়াসমিন, আসিফুর রহমান মিলন, আনসার আলী, এনায়েত হোসেন ও আব্দুর রাজ্জাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১০

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১১

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১২

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৩

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৪

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৫

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

১৭

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

১৮

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

১৯

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

২০
X