কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ

জিয়ার জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিরতণ। ছবি : কালবেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিরতণ। ছবি : কালবেলা

বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত অসহায় মানুষের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১২টার পর রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাষ্ট্র দর্শন হচ্ছে জনগণের কল্যাণ, জনগণের সমৃদ্ধি ও জনগণের পাশে থাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ধর্মীয় যে দর্শন দিয়েছিলেন- তার মূল শিক্ষাটাই হচ্ছে সমাজের বঞ্চিত-অবহেলিত মানুষের পাশে থাকা।

তিনি আরও বলেন, শীতের তীব্রতা বাড়ছে। এ পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি। এই দলটি যে কোনো দুর্যোগে, সংকটে, প্রাকৃতিক বিপর্যয়ে অসহায়, সামর্থ্যহীন মানুষের পাশে থাকে। এরই অংশ হিসেবে এখানে (কমলাপুর রেলস্টেশন ) ছিন্নমূল-শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X