কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

একাত্তরের ভূমিকা নিয়ে মন্তব্য বিএনপি নেতার, কড়া প্রতিবাদ জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

‘জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতা যুদ্ধে এ দেশে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল।’ গত শনিবার (১৮ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের দেওয়া এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একইসঙ্গে বিএনপির ওই নেতাকে জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এক বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম ‘জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতা যুদ্ধে এ দেশে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল’ মর্মে যে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই।

তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপি নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মনগড়া। তিনি জামায়াতে ইসলামী ও এই দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা এ দেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, ১৯৭৯ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৯৮৮ সালের মার্চের, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির একতরফা পাতানো নির্বাচন ছাড়া বাকি সব জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছিল এবং উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় লাভ করেছিল।

জামায়াতের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয় লাভ করে বিএনপিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। তার পরে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে ১৭টি আসনে জয় লাভ করে বিএনপির সঙ্গে সরকার গঠন করে। সেই সরকারে জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী ছিলেন। জামায়াতে ইসলামী দেশ, দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে।

বিএনপি নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম জামায়াতে ইসলামী সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে তিনি নিজের এবং নিজ দলের ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছেন।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এছাড়াও বলেন, ‘নিজের মর্যাদার কথা চিন্তা করেই জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X