কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না : স্বপন

বক্তব্য রাখছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকেও কবর দিয়েছে। দেশের জনগণ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দাগনভূঁইয়া উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের অলাতলি বাজারে স্থানীয় জেএসডি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বেশ কয়েকটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। যা বর্তমান সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মধ্যে ফেলেছে। এসমস্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে পুরোনো ফ্যাস্টিস সংস্কৃতিই আবার ফিরে এসেছে বলে জনমনে ধারণা তৈরি হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত না করায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অথচ বর্তমান সরকারের সবার আগে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার কথা ছিল। আমরা মনে করি, সুচিকিৎসা নিশ্চিত না করা জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

এ ছাড়াও তিনি বলেন, দেশ পরিচালনায় রাজনৈতিক দলের সঙ্গে সব শ্রেণিপেশা এবং সমাজ শক্তিসমূহের অধিকার, ক্ষমতা এবং কর্তৃত্বের লক্ষে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

সিঁন্দুর পুর ইউনিয়ন জেএসডি সভাপতি গোলাম সরোয়ার মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু, উপজেলা সাধারণ সম্পাদক এম এইচ জাহাঙ্গীর, তাজউদ্দিন আজাদ, শাহাদাত হোসেন সবুজ, এ কে এম জুয়েল, সিন্ধুরপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল জলিল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X