কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রকারীদের কারণে নির্বাচন যেন বিলম্বিত না হয় : সাইয়েদুল আলম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং কম্বল বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং কম্বল বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তাই ষড়যন্ত্রকারীদের কারণে নির্বাচন যেন বিলম্বিত না হয়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরের চা-বাগান উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাজী সাইয়েদুল আলম বাবুল।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করে এ বছরই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, এ প্রতীক্ষায় সারাদেশের মানুষ।

পরে কাজী সাইয়েদুল আলম বাবুলের সৌজন্যে স্থানীয় গরিব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় কালিয়াকৈর থানা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অসহায় মানুষের পাশে বিএনপি নেতাকর্মীসহ বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X