কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমা না চেয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত কর্মিসভা। ছবি : কালবেলা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত কর্মিসভা। ছবি : কালবেলা

পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার শাসনামলে হত্যা-খুনের জন্য দেশবাসীর কাছে ক্ষমা না চেয়ে ভারতে বসে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, শেখ হাসিনার উচিত ছিল হত্যা-খুনের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া। সেটা না করে উল্টো ছাত্র-জনতাকে উসকে দিয়েছেন। তার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। এর দায় সম্পূর্ণ শেখ হাসিনার।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের দাবি প্রথম বিএনপিই তুলেছে। এ জন্য ২০২২ সালের ডিসেম্বরে আমরা প্রথমে ২৭ দফা রূপরেখা দিয়েছি। এরপর ২০২৩ সালের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের ঐকমত্যে ২৭ দফার আলোকে বাস্তবতার নিরিখে জাতির সামনে ৩১ দফা রূপরেখা তুলে ধরা হয়। এ ৩১ দফা বাস্তবায়ন করা গেলে দেশ ও মানুষের সব সমস্যার সমাধান হবে। এ সময় ৩১ দফা সব শ্রেণি-পেশার মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

কর্মিসভায় আরও বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মামুনুর রশীদ, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ অন্য নেতারা।

এর আগে গাজীপুরে জেলা মার্শাল আর্ট তায়কোয়ানডো আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ প্রতিযোগিতা ও র‌্যালির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাইয়েদুল আলম বাবুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X