কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ফজলুল হক মিলনকে আহ্বায়ক, ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলার পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে তিন দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। (ক). গাজীপুর জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটিসমূহ অনুমোদিত হবে। (খ). গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে। (গ). আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলাধীন সকল স্তরের ইউনিটসমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওইদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। ওই কমিটিতে আহ্বায়ক হন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান হন ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। আর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

১০

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১১

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১২

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৩

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৪

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৫

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৬

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৭

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৮

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৯

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

২০
X