কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : আমিনুল হক 

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের চিন্তা চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় ফুটবলের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্রমুখ।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত ফুটবল খেলায় রংপুর বিভাগের আটটি দল অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১০

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১১

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১২

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৩

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৪

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৫

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৬

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৭

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

২০
X