কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ মন্তব্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গ্রাফিক্স : কালবেলা

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে শিবিরের নেতারা বলেন, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জাতীয়তাবাদী ছাত্রদলসহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট-সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ‘শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার’ নির্দেশনা প্রদান করে। তাদের এই আন্তঃযোগাযোগের ভিডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের এমন উদ্দেশ্যপ্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানাই।’

নেতারা আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত ১৬ বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল, ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে। নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল, তা আজ ছাত্রদলের মধ্যেও বিদ্যমান। এ ধরনের আচরণ ফ্যাসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুস্থধারার রাজনীতির পরিপন্থি। তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও বন্ধুভাবাপন্ন ছাত্ররাজনীতির পথে অন্তরায়।

এ সময় বিভাজন সৃষ্টি হয় এমন রাজনীতি পরিহারের আহ্ববান জানিয়ে তারা বলেন, আমরা ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব, গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X