কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৯:১৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লি গেলেন জি এম কাদের

জি এম কাদের। ফাইল ছবি
জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আজ নয়াদিল্লি গেছেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী শরীফা কাদের। তাদের সঙ্গে আরও রয়েছেন পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।

রোববার (২০ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে জি এম কাদেরকে বিদায় জানান।

আগামী ২২ আগস্ট জি এম কাদের ঢাকায় ফিরবেন বলে জাতীয় পার্টির একাধিক নেতা জানিয়েছেন।

জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, আসছে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তার এই সফর গুরুত্বপূর্ণ। তিন দিনের এই সফরে ভারতের সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও জাতীয় পার্টির নেতারা এটাকে প্রকাশ্যে নির্বাচনী সফর বলতে নারাজ।

জানা গেছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে জি এম কাদেরের এই দিল্লি সফর। সেখানে তিনি দেশের আগামী নির্বাচন ও জাতীয় পার্টির অবস্থান নিয়ে কথা বলতে পারেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে জি এম কাদেরের। এ ছাড়া ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে জাপা চেয়ারম্যানের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দিল্লি সফরে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X