কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে জুমার নামাজের বিরতি তুলে দেওয়ায় জামায়াতের নিন্দা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ভারতের আসাম প্রদেশে মুসলমানদের জুমার নামাজ আদায়ের জন্য প্রচলিত দুই ঘণ্টার বিরতি তুলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে মাওলানা এটিএম মাছুম বলেন, ভারতের আসাম প্রদেশের বিধানসভার অধিবেশনে মুসলমানদের জুমার নামাজ আদায়ের জন্য প্রচলিত দুই ঘণ্টার বিরতি তুলে দেওয়ার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসাম বিধানসভা এ সিদ্ধান্ত গ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্তই কার্যকর করল। অথচ আসাম বিধানসভায় বিগত ৯০ বছর যাবৎ মুসলমানদের জুমার নামাজ আদায়ের জন্য দুই ঘণ্টা বিরতি দেওয়ার বিধান চালু রয়েছে। আসাম সরকার সেই বিধান লঙ্ঘন করে মুসলমানদের প্রতি অন্যায় করেছে। আসামের বিধানসভার এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।

বিবৃতিতে তিনি বলেন, এ সিদ্ধান্ত গ্রহণ করে মুসলমানদের ধর্মীয় অধিকারে বাধা দিয়ে আসামের বিধান সভা জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের সরকার মানুষের ধর্মীয় অধিকারে বাধা দিতে পারে না। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আসাম বিধান সভার ইসলামবিদ্বেষী মনোভাব নগ্নভাবে প্রকাশিত হলো। আসাম বিধান সভা ইসলামবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আসাম বিধান সভার এ অন্যায়, অগণতান্ত্রিক ও ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি আসাম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঐ সিদ্ধান্ত প্রত্যাহারে আসামের সরকারকে বাধ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১০

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১১

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১২

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৩

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৪

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৫

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৭

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৮

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৯

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

২০
X