কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে নাহিদ ইসলাম

আত্মপ্রকাশ মঞ্চে সহযোদ্ধাদের সঙ্গে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
আত্মপ্রকাশ মঞ্চে সহযোদ্ধাদের সঙ্গে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে আজ। এর মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আসন গ্রহণ করেছেন দলটির আহ্বায়ক পদে গ্রহণ করতে যাওয়া নাহিদ ইসলাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে মঞ্চে আসেন সাবেক এই উপদেষ্টা।

এ সময় আখতার হোসেন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র-নেতাদের দেখা গেছে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।

এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে সমাবেশস্থলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এ ছাড়া ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতায় কানায় কানায় পূর্ণ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সাথে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X