কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৩২ জেলার দায়িত্ব পেলেন সারজিস

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্ব পেয়েছেন সারজিস আলম। তার দায়িত্বে রয়েছে পাঁচটি বিভাগের ৩২ জেলা।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ কথা জানান।

তিনি জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের সব কটি জেলার দায়িত্বেই তিনি রয়েছেন।

সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ) দায়িত্ব তার।

সারজিস বলেন, ‘খুব দ্রুত এই ৩২ জেলার পথেপ্রান্তরে ছাত্র-জনতার সঙ্গে দেখা হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।’

তিনি এ-ও বলেন, ‘পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১০

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১১

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৩

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৪

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৫

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৬

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৭

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৮

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৯

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

২০
X