কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর হেফাজতের ইফতার মাহফিল ১২ মার্চ

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের বৈঠক। ছবি : কালবেলা
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের বৈঠক। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিল ১২মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইফতার বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০১ মার্চ) সকাল ৮টায় রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর জোন দায়িত্বশীলদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হলেন- মুফতি মনির হোসাইন কাসেমী ও সদস্য সচিব মুফতি সালাউদ্দীন।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ১২ মার্চ (১১ রমজান) রোজ বুধবার জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বারিধারা মাদ্রাসার মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমী, হেফাজত লালবাগ জোনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানী, যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি শরিফ উল্লাহ, পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দীন ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,উত্তরা জোনের সদস্য সচিব মুফতি কেফায়েতুল্লাহ আজহারী,মিরপুর জোনের সাধারণ সম্পাদক মুফতি নূর মুহাম্মদ কাসেমী, খিলগাঁও জোনের সভাপতি মাওলানা শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল আলম, মোহাম্মদপুর জোনের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান ও মুফতি শামসুল আলম, বারিধারা জোনের সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালী ও সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, তেজগাঁও জোনের সভাপতি মাওলানা মুজিবুর রহমান চাটগামী ও সাধারণ সম্পাদক মুফতি আল আমিন, সাভার জোনের সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী ও মাওলানা আমিনুল ইসলাম কাসেমী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X