কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (০৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলের সুস্থতা কামনা করেন তিনি।

পোস্টে জামায়াতের আমির লেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন।

এর আগে, গতকাল রোববার শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।

শায়রুল কবির জানান, অমর একুশে বইমেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপির মহাসচিব। মেলায় অনেক ধুলা-ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে ভর্তি হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X