কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের সম্মানে টিএসসিতে ছাত্রদলের বিশেষ ট্রিবিউট অনুষ্ঠান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার সংগ্রামী নারী ও জুলাইয়ের নারী শহীদ, আন্দোলনকারীদের প্রতি একটি বিশেষ ট্রিবিউট অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (০৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অনুষ্ঠান চলমান থাকবে।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য ১৫টি প্রকাশনীর পক্ষ থেকে বইয়ের স্টল থাকবে। এ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রতিটি স্টলে ২৫% ছাড়ে বই বিক্রয় করবে প্রকাশনীগুলো। অনুষ্ঠানস্থলে আরও থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তাদের জন্য ১০টি স্টল (বিভিন্ন ক্যাটাগরিতে)।

এর পাশাপাশি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যে কোনো নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত সুযোগ রাখা হবে, যাতে করে তারা মুক্তভাবে তাদের আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য প্রদান করতে পারেন৷ আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় উপহার ও ইফতার বক্স।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম কালবেলাকে বলেন, দেশে চলমান নারী সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান বরাবর স্পষ্ট। এই আয়োজনের মধ্যে সর্বস্তরের নারীদের শ্রদ্ধাজ্ঞাপন করব আমরা। অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠ জারি রাখতে আমরা তাদের পাশে থাকতে বদ্ধপরিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১১

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১২

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৩

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৪

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৫

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৬

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৮

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৯

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

২০
X