কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ যুগে যুগে ইতিহাস বিকৃত করেছে : রাশেদ প্রধান

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির অপরাজনীতি করার জন্য যুগে যুগে ইতিহাস বিকৃত করেছে।

তিনি বলেন, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয়, বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাই তিনি ৭ মার্চ বক্তব্য শেষ করেছিলেন জিয়ে পাকিস্তান বলে। ৭ মার্চের ভাষণ নিঃসন্দেহে আলোড়ন সৃষ্টি করা বক্তব্য। কিন্তু সে ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ছিল না।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর শিশুকল্যাণ পরিষদের হলরুমে যুব জাগপা আয়োজিত বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, সময় এসেছে ৭১-এর সঠিক ইতিহাস প্রকাশ করার। ৭১-এর চেতনা বিক্রির অপরাজনীতি বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছে। ২৪-এর চেতনা বিক্রির অপরাজনীতি কেউ করতে চাইলে সেটাও এক সময় হারিয়ে যাবে। আমি আমার যুবক ভাইদের অনুরোধ করব, ৭১ এবং ২৪ থেকে শিক্ষা গ্রহণ করুন। ৭১ এবং ২৪-এর চেতনাকে ধারণ করুন, কিন্তু সে চেতনাকে আওয়ামী লীগের মতো কেজি দরে বিক্রয় করার চেষ্টা করবেন না। কারণ, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আগামীর স্বাধীন-সার্বভৌম সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক আব্দুজ জাহের আরেফী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম, এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, শিহাব ইসলাম, জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, সাংগঠনিক বিপুল পারভেজ মিরাজ, জাতীয় যুব সংহতির (জাফর) আহ্বায়ক রইছ উদ্দিন, সদস্যসচিব নিজাম উদ্দিন সরকার, জাতীয় যুব সংহতির (বিজেপি) আহ্বায়ক হারুন-অর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, এলডিপি যুবদলের সভাপতি সফিউল বারী রাজু, সাধারণ সম্পাদক মুকিতুর রহমান, যুব মিশনের আহ্বায়ক জালাল আহমেদ, খেলাফত যুব মজলিসের প্রেসিডিয়াম সদস্য জাকির হোসেন, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, এশিয়া মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব রাইসুল ইসলাম চন্দন, হৃদয় পতাকা ২ মার্চের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X