কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

কলাবাগান থানা ছাত্রদলের সেহরি বিতরণ

শনিবার ভোরে কলাবাগানে ছাত্রদলের সেহরি বিতরণের মূহুর্ত। সৌজন্য ছবি
শনিবার ভোরে কলাবাগানে ছাত্রদলের সেহরি বিতরণের মূহুর্ত। সৌজন্য ছবি

কলাবাগান থানা ছাত্রদলের পক্ষ থেকে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষদের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নির্দেশনায় নাঈমুর রহমান দূর্জয়ের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (৮ মার্চ) ভোরে কলাবাগান স্টাফ কোয়ার্টার, গ্রিন মার্কেটের সামনে থেকে আশপাশের এলাকায় শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষদের মাঝে এই সেবামূলক কার্যক্রম চলে।

সেহরি বিতরণের নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা ও কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী নাঈমুর রহমান দূর্জয় বলেন, ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের পবিত্র মাহে রমজান উপলক্ষে কলাবাগান থানা ছাত্রদল এবং আমার পক্ষ থেকে মাহে রমজানের রমজানুল মোবারকবাদ। আজ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নির্দেশনায় খেটে খাওয়া মানুষদের মাঝে সেহরি বিতরণ করা হয়।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারের সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছে, এখনও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাসী না, আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল পেশাজীবী শ্রমজীবী মানুষদের সহযোগিতা প্রয়োজন তাই ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের উদারতা এবং ভালোবাসা দিয়ে এদেশের ছাত্র সমাজকে জয় করে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X