কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের প্রশংসা করে শিবির সভাপতির স্ট্যাটাস

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রশংসা করেছেন। হিংসা-বিদ্বেষ পরিহার করে সব ছাত্রসংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে, এমনটাই আশা করেন শিবির সভাপতি।

শনিবার (৮ মার্চ) রাতে ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন জাহিদুল ইসলাম। স্ট্যাটাসে ছাত্রদলের একটি ফটোকার্ডও যুক্ত করেন তিনি।

এতে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট।

স্ট্যাটাসে জাহিদুল ইসলাম লেখেন, মাশাআল্লাহ। বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে। আল্লাহ কবুল করুন। আশা করি হিংসা-বিদ্বেষ পরিহার করে সব ছাত্রসংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে।

অনেক অনেক দোয়া ও শুভ কামনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

১০

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

১১

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১২

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১৩

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৫

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৬

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৭

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

২০
X