কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা সকলে একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই।

একই সঙ্গে তিনি বলেন, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে পারি, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছে, কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশ এবং দেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ও এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং পল্লবীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্থানীয় সুশীল সমাজের জন্য ইফতার ও দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যেতে চাই এমন মন্তব্য করে আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সেই স্বস্তির নিঃশ্বাসে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন সুন্দর একটি সমাজ গড়ার, সুন্দর একটি মানবিক বাংলাদেশ গড়ার।

আমিনুল হক বলেন, মানবিক বাংলাদেশ গড়তে একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যেক নাগরিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে আমরা দেখেছি- স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের ওপরে প্রভাব বিস্তার করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল।

তিনি আরও বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার তার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে অপব্যবহার করে জোর করে ক্ষমতায় বসেছিল। ১৭ বছর ধরে আমাদের আন্দোলনের ফসল হিসেবে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ছাড়াও খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিল, পল্লবীতে আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসার ইফতার মাহফিল এবং পল্লবীর রুপনগরে দুইটি ইফতার বিতরণ কর্মসূচিতেও অংশ নেন আমিনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X