কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার ব্যতিক্রম ধারায় ঈদ উপহার বিতরণ

শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা। ছবি : কালবেলা
শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা। ছবি : কালবেলা

কোনো ফটোশেসন নয়, সুবিধাবঞ্চিতদের সহায়তার ভিডিও করা হয়নি। রাতের আঁধারে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন একজন ছাত্রদল নেতা।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে রাতে ঘুরে ঘুরে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। ‘জাতীয়তাবাদী পরিবার’র আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণের মূল উদ্যেক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা।

জানা যায়, প্রথমে শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে রাতের অন্ধকারে সোহেল রানা বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য উপহার হিসেবে পৌঁছে দেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা কালবেলাকে বলেন, ফটোশেসনের ভয়ে অনেক সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজন থাকলেও উপহার নেন না। সামাজিকভাবে পরবর্তিতে হেয় প্রতিপন্ন হন। এই ট্যাবু ভাঙতে চেষ্টা করেছি বিভিন্ন সময়ে। নিজের সাধ্যের মধ্যে গোপনভাবেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন ঈদকে সামনে রেখে উপহারের ব্যাপ্তি বাড়িয়েছি। তাই তালিকা তৈরি করে রাতের আঁধারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়েছি। উপহার পেয়ে সেই মানুষগুলো খুব খুশি হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎ কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

১০

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

১১

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১২

খাগড়াছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইউপিডিএফ সদস্য নিহত

১৩

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

১৪

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

১৬

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

১৭

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

১৮

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

১৯

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

২০
X