কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আদালতগুলোয় আর দখলদারত্ব চলতে দেওয়া হবে না : নুরুল হক

ইফতার মাহফিলে অন্যদের সঙ্গে সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
ইফতার মাহফিলে অন্যদের সঙ্গে সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার আমলের মতো এখন আদালতগুলোতে আর দখলদারত্ব চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে রাজধানীতে ঢাকা বার অ্যাসোসিয়েশন ভবন অডিটরিয়ামে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের আমলে আদালত চলত শেখ হাসিনার নির্দেশে। মামলার রায় আসত গণভবন থেকে। আদালতগুলোতে আওয়ামী লীগপন্থিরা দখলদারী চালাত। জুলাই গণঅভ্যুত্থানের পর এমন আর চলতে পারে না। এখানে সব দলের আইনজীবীর সমান অধিকার থাকবে। শেখ হাসিনার আমলের মতো এখন আদালতগুলোতে আর দখলদারিত্ব চলতে দেওয়া হবে না।

ঢাকা বারে অ্যাডহক কমিটি রয়েছে জানিয়ে তিনি সব দলের অংশগ্রহণে দ্রুত সময়ের ভেতর ঢাকা বারের নির্বাচনের দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কিছু দিন হলো যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন বারে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কমিটি দেওয়া হচ্ছে। এই সংগঠন আইনজীবীদের সুরক্ষা ও জনগণের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করে যাবে।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব এবং গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন দ্রুত দিতে হবে। অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়ে ঢাকা বারের নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের সাধারণ আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করবে।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা বারের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আইন সম্পাদক অ্যাডভোকেট শওকত হোসেন, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১০

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১১

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১২

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৩

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৪

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৫

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৬

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৭

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৮

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৯

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

২০
X