কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৩:৩২ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে : ডা. শামীম

চাঁদপুরের মতলবে তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে কথা বলেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি : কালবেলা
চাঁদপুরের মতলবে তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে কথা বলেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি : কালবেলা

দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি।

ডা. শামীম বলেন, দেশের মানুষ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। কারণ পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার জনগণের ভোট প্রদানের অধিকার কেড়ে নিয়েছিল। আজকে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। এজন্য টালবাহানা না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শামীম তার নির্বাচনী এলাকা চাঁদপুর-২ (মতলব) আসনের মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। এদিন মতলব উত্তরের পশ্চিম ফতেপুরস্থ গাজীপুর পাম্প, এখলাসপুর ইউনিয়ন পরিষদ, কলাকান্দা ইউনিয়ন পরিষদ, ছেঙ্গারচর পৌরসভায় ইফতার সামগ্রী বিতরণ করেন। পরে মোহনপুর ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে এলাকার এ‍্যাবের সাবেক মহাসচিব মিয়া মোহাম্মদ কাইউমের বাড়িতে ইফতার গ্রহণ করেন। তারপর ফরাজীকান্দী ইউনিয়নের নতুন বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং চা চক্র করেন।

এসব স্থানে ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১০

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১১

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১২

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৩

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৫

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৬

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৭

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৮

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৯

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

২০
X