কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘোমটা পরে বিএনপি ঢাকা-১৭ আসনেও আছে : আরাফাত

রাজধানীর আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত।
রাজধানীর আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ঘোমটা পরে বিএনপি ঢাকা-১৭ আসনেও আছে। বিভিন্ন জায়গায় তারা ছিল, আছে। দৃশ্যত তারা থাকুক বা পেছনে থাকুক, তাদের পরাজিত করব।

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হিরো আলম প্রসঙ্গে আরাফাত বলেন, নির্বাচনে সবারই অংশগ্রহণ করার অধিকার আছে সাংবিধানিকভাবে। আমাদের প্রতিপক্ষ কারও না কারও ঘাড়ে ভর করে। এটা সব জায়গাতেই তাদের অবস্থান। প্রতিপক্ষ তো বিভিন্নভাবে নিয়োজিত আছে।

তিনি বলেন, প্রধান প্রতিপক্ষ যারা, তারা নির্বাচনে আসুক, থাকুক—এটাই আমরা চাই। কিন্তু গণতন্ত্রবিরোধী যারা অবস্থান নিচ্ছে, তারা নির্বাচনে থাকছে না। বিএনপির প্রচুর নেতাকর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু তাদের বহিষ্কার করা হচ্ছে।

আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নের বিষয়ে আরাফাত বলেন, আগামীতে পাব কিনা, তা বলা যায় না। এবার যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তারা সবাই যোগ্য ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X