কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৭:৩২ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

আরাফাতকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পুরোনো ছবি
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পুরোনো ছবি

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। বুধবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এককেন্দ্রিক নির্বাচন করে। তারা সুষ্ঠু নির্বাচন করবে না। আমি ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম। কারণ আমার ওপর হামলা করা হয়েছিল। আমি তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে আমার ভোট প্রত্যাহার করার ঘোষণা দিই।

আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে (আরাফাত) আমার কাছে রোহিঙ্গা মনে হয়। তার আচার-আচরণ, চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল। তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে। তাও আবার তথ্য প্রতিমন্ত্রী।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব। আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে সাত দিনের জন্য কক্সবাজারে ট্যুর ফ্রি করে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X