মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ব্যাপারে জিরো টলারেন্স : রাশেদ প্রধান

‘পরাধীনতা ভেঙে স্বাধীনতাই শফিউল আলম প্রধানের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা
‘পরাধীনতা ভেঙে স্বাধীনতাই শফিউল আলম প্রধানের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর মজলুমদের হত্যা করেছে, গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, দেশের অর্থপাচার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিবস্ত্র করে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছে। সেই আওয়ামী লীগ আবার নতুন করে কোনো রাজনীতি করতে চায়? আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের ব্যাপারে জনগণের জিরো টলারেন্স।

রোববার (২৩ মার্চ) সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ২৩ মার্চ ১৯৭১ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক স্মরণে ‘পরাধীনতা ভেঙে স্বাধীনতাই শফিউল আলম প্রধানের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, শফিউল আলম প্রধান ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর স্বাধীন বাংলায় আওয়ামী দুঃশাসন মেনে নিতে পারেননি বলেই আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আওয়ামী লীগের ৬৪ জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলেন। শফিউল আলম প্রধান ’৭৪ সালেই উপলব্ধি করেছিলেন আওয়ামী লীগ দেশের জন্য ক্ষতিকর। আজ তা পুরো জাতি অনুভব করতে পারছে। কথাবার্তা পরিষ্কার, ভালো আওয়ামী লীগ - খারাপ আওয়ামী লীগ বলে কিছু নাই। প্রয়োজনে আমরা ’২৪-এর জুলাইকে ’২৫-এ আবারও ফিরিয়ে আনব কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের নীলনকশা মেনে নেওয়া হবে না।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপার সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, যুবনেতা শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, জনি নন্দী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X