কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজা, লেবাননসহ বিশ্বের সব নিপীড়িত জনগণের সঙ্গে সংহতি জানিয়ে গণতন্ত্রী পার্টির বিবৃতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে জানান, ইহুদীবাদী যুদ্ধবাজ ইসরায়েলের নিন্দিত দানব প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা এলাকায় শান্তি প্রতিষ্ঠার পর হঠাৎ করে বিনা উসকানিতে গাজা এলাকার হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থাসহ সেবামূলক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে।

পবিত্র মাহে রমজান মাসেও যুদ্ধবিধ্বস্ত দুর্ভিক্ষ পীড়িত গাজা এলাকায় জাতিসংঘসহ বিভিন্ন দেশের খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।

অন্যদিকে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর আমেরিকার মদতে সিরিয়ার মালভূমি এলাকার বহুভূমি ইসরায়েল দখল করে নিয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ তার সাম্রাজ্যবাদী দখলদারিত্বের অংশ হিসেবে হিজবুল্লাহ, হোযি প্রভূতি সংগঠনগুলোকে ধ্বংসের অজুহাতে লেবাননসহ বিভিন্ন দেশ সরাসরি এবং ইসরায়েলের মাধ্যমে বিমান হামলা এবং নৌ-হামলা চালিয়ে সাধারণ নিরীহ জনগণকে হত্যা করছে।

মধ্যপ্রাচ্যের স্বাধীনচেতা একমাত্র দেশ ইরানের সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টায় অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশসহ সারা দুনিয়ার শান্তিকামী, স্বাধীনতা-িসার্বভৌমত্বে বিশ্বাসী এবং নিপীড়িত মানুষ কোনো কারণেই মেনে নিতে পারে না। আমরা গণতন্ত্রী পার্টিও ফিলিস্তিন, গাজা, লেবানন প্রভৃতি দেশের সাধারণ জনগণের ওপর হামলা বন্ধ করে মার্কিন সাম্রাজ্যবাদ যাতে ইসরায়েলকে সব অমানবিক কার্যক্রম থেকে বিরত রাখে সে আহ্বান জানাচ্ছি।

ইরানের সার্বভৌমত্বে যাতে মার্কিন সাম্রাজ্যবাদ কোনো হুমকি সৃষ্টি না করে সে আহ্বানও জানাচ্ছি। ঠুঁটো জগন্নাথ জাতিসংঘকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১০

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১২

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৩

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৪

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৫

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৬

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৭

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৮

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৯

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

২০
X