কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:৫১ এএম
অনলাইন সংস্করণ

৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। ছবি : কালবেলা
গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সদ্য ঘোষিত রাজধানীর ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা।

সোমবার (২৪ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি শাখা কমিটি ঘোষণা করেন।

কমিটিতে ত্যাগী এবং যোগ্য কর্মীদের মূল্যায়ন করা হয়নি এমন দাবি করে সোমবার রাত সাড়ে ১০টায় গুলশান বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের দাবি, কমিটির কারো কারো বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে।

বিক্ষোভে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ শেখ বলেন, ঘোষিত কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন, অছাত্র ও টাকার বিনিময়ে পকেট কমিটি করা হয়েছে।

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টার ভেতর এই অবৈধ কমিটি স্থগিত করতে হবে।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ইমরান বলেন, যাদের সঙ্গে আগে আওয়ামীদের সঙ্গে আঁতাত ছিল। তাদেরকে ফোন দিয়ে খোঁজ নিত। তাদের দিয়ে কমিটি করা হয়েছে। যোগ্যদের মূল্যায়ন করা হয়নি কমিটিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X