কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ আগস্ট কবর হওয়া আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান

গণইফতার মাহফিলে আয়োজন করেন শ্রমিক জাগপা। ছবি : কালবেলা
গণইফতার মাহফিলে আয়োজন করেন শ্রমিক জাগপা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে সোনার বাংলাকে গোরস্তানে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতির কবর রচিত হয়েছে আগস্ট মাসের ৫ তারিখ। এখন আনুষ্ঠানিকভাবে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর পল্টনে শ্রমিক জাগপা আয়োজিত শ্রমিক ও মেহনতি মানুষের সম্মানে গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রদান এসব কথা বলেন।

জাগপার এই সহসভাপতি বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে সোনার বাংলাকে গোরস্তান বানিয়েছে। নিজেদের বিলাসিতার জন্য দেশের টাকা বিদেশে পাচার করে শ্রমিক, মজদুর, মেহনতি মানুষদের নিঃস্ব করে দিয়েছে। সেই আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভ নির্বাচন করে, শেখ হাসিনার পলায়নে ভারত এখন ইনক্লুসিভ নির্বাচন চায়। এত এক্সক্লুসিভ - ইনক্লুসিভ বুঝি না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই- গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতির কবর হয়েছে আগস্ট মাসের ৫ তারিখ। এখন আনুষ্ঠানিকভাবে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগপা ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, এশিয়া মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব রাইসুল ইসলাম চন্দন, যুব জাগপার দপ্তর সম্পাদক জনি নন্দী, শ্রমিক জাগপার যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, মাহবুব আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X