কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে : নীরব

রাজধানীর কারওয়ান বাজারে এক ইফতার মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
রাজধানীর কারওয়ান বাজারে এক ইফতার মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এক ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

নীরব বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। এজন্য ফ্যাসিস্ট সরকার (শেখ হাসিনাকে) পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্টে যে বিজয় অর্জন করেছি, তা কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। ওই অর্জনকে বিপথগামী করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাশের দেশে বসে পতিত সরকার চক্রান্ত করছে। বিগত ১৭ বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া দরকার।

নীরব বলেন, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রতিষ্ঠান, তাদের বিতর্কিত করা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমাদের যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের সাধারণ মানুষ তাদের নিজের ভোট দিতে না পেরে হতাশ হয়েছেন। এই মুহূর্তে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে খুব দ্রুত একটি স্বচ্ছ নির্বাচনের বিকল্প কিছু নেই। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, দেশের কোনো কর্মকাণ্ডে এ সরকারের নিয়ন্ত্রণ নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণে সাধারণ মানুষ আজ শঙ্কিত।

তিনি বলেন, আমরা চাই এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণের এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X