কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মোবাইলে কথা বলছেন গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত ইমরান। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মোবাইলে কথা বলছেন গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত ইমরান। ছবি : কালবেলা

গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরানের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে তারেক রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে মুঠোফোনে ইমরানের সঙ্গে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় জুলাই আন্দোলনের সময় ইমরান গুলিবিদ্ধ হন। এরপর থেকে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ চিকিৎসাধীন রয়েছেন।

তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইমরানের সকল অপারেশন শেষ হতে দুবছর লাগবে। যতদিনই লাগুক, বিএনপি পরিবার তার পাশে থাকবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১০

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১২

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৩

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৪

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৫

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৭

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৮

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০
X