কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৯:০৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকার পরিবর্তনের ফয়সালা হয়ে গেছে, দাবি ভিপি নুরের

গণঅধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার পরিবর্তন হবে- এটা আল্লাহ আসমানে ফয়সালা হয়ে গেছে। যেকোনো সময় পরিবর্তন হবে, মাস্ট বি চেঞ্জ।

আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে গণঅধিকার পরিষদের (নুর) উদ্যোগে ‘নাগরিকদের সাংবিধানিক মৌলিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, চলমান একদফার আন্দোলনে এই সরকার অত্যন্ত ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। কতটা ভীত-সন্ত্রস্ত হলে একটা বৃহৎ বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আজকে টেলিভিশনে- পত্রিকায় প্রচার করা যাচ্ছে না। এর চেয়ে কুৎসিত রাষ্ট্রব্যবস্থা কী হতে পারে? জনবিচ্ছিন্ন এই সরকারের পদক্ষেপ আর কী হতে পারে যে, বিরোধী দলের লিডারের বক্তব্য টেলিভিশনে প্রচার করা যাবে না। এখন তিনি (তারেক রহমান) ইউটিউবে, ভার্চুয়ালি বক্তব্য দেন- সেটাও বন্ধ করার জন্য নাকি হাইকোর্টের দৃষ্টিতে আনা হয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট থেকে ইউনাইটেড ল‘ইয়ার্স ফ্রন্ট আওয়াজ তুলেছে, তারা সারাদেশের আইনজীবীদের নিয়ে যে কর্মসূচি করছেন আমরা এই সমাবেশ থেকে তাদের প্রতি সংহতি জানাচ্ছি। এই সরকারের পতনে সকলকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান ভিপি নুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার হটাতে ‘বড় রকমের ঝাঁকুনি’ দরকার বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনপিপির চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুহুল আমীন, গণঅধিকার পরিষদের এসএম নূরে এরশাদ সিদ্দিকী, রাখাল রাহা প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X