কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চব্বিশের শহীদ ও আহত পরিবারকে ঈদ উপহার দিলেন আমিনুল

ঢাকার পল্লবীতে চব্বিশের শহীদ ও আহত পরিবারকে ঈদ উপহার তুলে দেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকার পল্লবীতে চব্বিশের শহীদ ও আহত পরিবারকে ঈদ উপহার তুলে দেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদ ও আহত পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার (৩০ মার্চ) সকালে বৈষম্যবিরোধী গণআন্দোলনে ঢাকার পল্লবী ৫নং ওয়ার্ড যুবদল নেতা শহীদ সানি ও আহত সোহেলের পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহারসামগ্রী তুলে দেন ঢাকা মহানগর বিএনপির শীর্ষ এই নেতা।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন, শহীদ হওয়া পরিবারের সদস্যরা একা নয়। আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সব শহীদ পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী শহীদ পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সঙ্গে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এদিন দুপুরে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন আমিনুল হক। এছাড়াও তিনি অসহায় নারী পুরুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X